চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় রবিবার (৫ ডিসেম্বর) রাতে নগরের চান্দগাঁও থানাধীন শংকর দেওয়ানজীরহাট এলাকা থেকে মো. এরশাদ আলম (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার এরশাদ আলম উত্তর চান্দগাঁও বেপারি পাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে। তিনি চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের ঘনিষ্ঠ সহযোগী এবং স্থানীয় যুবলীগ নেতা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এরশাদ আলম। তিনি গত বছরের ২০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় করা একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।
ডেস্ক রিপোর্ট/চট্টলা ২৪

