Sunday, 8 November, 2026

সাদা পোশাকে গ্রেপ্তার করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

 

উপদেষ্টা বলেন, ‘আইনের বাইরে তারা কোনো কাজ করতে পারবেন না, যে কারণে সাদা পোশাকে তারা কাউকে গ্রেপ্তার করতে পারবেন না। তাদের অবশ্যই জ্যাকেট পরিধান করতে হবে এবং আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।’

এখন থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সোমবার সাংবাদিকদের তিনি এমন কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনের বাইরে যদি আমিও কোনো কাজ করতে আদেশ দিই, তারা যেন তা না করে।’

এসআই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যদি কোনো দুর্নীতি করি, তাহলে আপনারা প্রকাশ করে দেন। আমার কোনো আপত্তি নেই।’

সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রকাশ করায় ইন্ডিয়ান মিডিয়ার অপপ্রচার অনেক কমে গেছে। গণমাধ্যম সত্য সংবাদ প্রকাশ করলে আমাদেরও অ্যাকশন নিতে সুবিধা হয়।’

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরে মতবিনিময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, রোহিঙ্গাদের অপতৎপরতার কারণে তা তোলা যাচ্ছে না। একসময় চিন্তা করেছিলাম পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেব; শুধু (এনআইডি) কার্ডের ওপরে দেবে।

‘পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে জনগণ একটু হ্যারেসমেন্ট (হয়রানি) হয়, পেতে দেরি হয়; রোহিঙ্গাদের জন্য এটা ওঠানো যাচ্ছে না। বাট এটা (হয়রানি) আগে যে পরিমাণ ছিল, এখন কিন্তু ওইটা নেই।’

 

ডেস্ক রিপোর্ট / পিসি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...