বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে ডুবে মুহাম্মদ সাফিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) উপজেলার দক্ষিণ করলডেঙ্গা চম্পা তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সাফিন ওই এলাকার ওবায়দুল হকের ছেলে। সে কড়লডেঙ্গা গাউছিয়া তৈয়্যবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকালে মায়ের সাথে একই গ্রামের নানার বাড়িতে গিয়েছিল সাফিন। এ সময় সাফিন নানার বাড়িতে খেলছিল। এর একপর্যায়ে সাফিনকে দেখতে না পেয়ে সাফিনের মা ছেলে বাড়ি ফিরে গেছে মনে করে তিনিও বাড়ি ফিরে যান। পরে ছেলেকে বাড়িতেও দেখতে না পেয়ে শুরু হয় খোজাখুঁজি। বিকেলে সাফিনের মরদেহ মিলে পুকুরে।

বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম রহিমী বলেন, সকাল ১০টা থেকে সাফিনকে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল ৪টার দিকে গ্রামের এক লোক গোসল করতে গেলে পুকুরে সাফিনের মরদেহ দেখতে পান।

তিনি জানান, তিন ভাই ও তিন বোনের মধ্যে সাফিন সবার ছোট ছিল। পাঁচ বছর আগে সাফিনের মতো তার বড় ভাই মো. রিয়াজও পুকুরে ডুবে মারা গিয়েছিল

 

ডেস্ক রিপোর্ট/পিসি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...