শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

হাটহাজারীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

হাটহাজারীতে এসএম সোহেল (৩৮) নামের চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে র‌্যাব-৭ কর্তৃপক্ষ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৬ জানুয়ারি) হাটহাজারী পৌরসভার হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি এসএম সোহেল প্রকাশ এইচএম সোহেল হাটাহাজারী উপজেলার পশ্চিম আলমপুর এলাকার সামছুল হুদা প্রকাশ নুরুল হুদার পুত্র।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানার সিআর মামলা নং-২০০/২২, ধারা- এনআই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এসএম সোহেল হাটহাজারীর উল্লেখিত স্থানে অবস্থান করছে জেনে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল গতকাল সোমবার বিকাল পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামি সোহেল তিন মাসের বিনাশ্রম করাদণ্ড এবং দুই লক্ষ বিশ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিল। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা জানিয়েছেন।

 

ডেস্ক রিপোর্ট/চট্টলা ২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...