জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে ১০০ জনকে চাকরি দেওয়া হবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয় ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আহতদের একেকজনের সমস্যার ধরন ভিন্ন। তাদের উপযুক্ত কাজের ব্যবস্থা করতে হবে।”
এছাড়াও তিনি জানান, এর আগে এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটিতে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। তারা প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা ডিউটি করবেন। এর মধ্যে ৪০০ জনকে ইতোমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ই ডি/চট্টলা২৪

