বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আসল সংস্কারের জনক খালেদা জিয়া: রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা বলেছেন, ‘অনেক সংস্কারের কথা হচ্ছে। সংস্কার ভালো জিনিস, সংস্কার দেশের ও মানুষের কল্যাণের জন্যই করা হয়। তবে এইটুকুও মনে করিয়ে দেই, প্রথম সংস্কারের কথা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ২০১৬ সালে যখন তিনি ভিশন ২০৩০ বলে একটা দলিল প্রকাশ করেন।’

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীরা সংস্কারের বিরুদ্ধে নন উল্লেখ করে জনসভায় রুমিন ফারহানা আরও বলেন, ‘তবে একই সঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই, এই সংস্কারের জনক কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারপরে আছেন বিএনপির যিনি কান্ডারি, তারেক রহমান, তিনি সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন।’

তিনি আরও বলেন, ‘সংস্কার নিশ্চয়ই হবে। তবে সেটা হবে মানুষের প্রতিনিধিদের দ্বারা। আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, কেবল তাদেরই অধিকার আছে আগামীর বাংলাদেশ কেমন হবে, আপনাদের ভষিষ্যৎ কী হবে, কীভাবে উন্নয়ন করা যাবে, কীভাবে দেশটাকে সামনে এগিয়ে নেওয়া যাবে, কীভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে, কীভাবে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা যাবে? সবকিছু তারাই নির্ধারণ করবেন, যারা কিনা আপনাদের ভোটে নির্বাচিত হবেন।’

রুমিন ফারহানা বলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা কথা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আওয়ামী লীগ এখন চোখে দেখা যায় না। দৃশ্যমান কোনো শত্রু নেই। তবে অদৃশ্য কিছু শত্রু আছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি, বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা তৈরি হতে দেব না।’

নিউজ ডেস্ক/ পিসি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...