বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ :রিজভী

ছাত্রজনতার হত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোকে জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, এর মাধ্যমে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে।

রুহুল কবির রিজভী বলেন, ‘শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, তরুণ হত্যাকারী, রিকশাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কীভাবে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান। সারাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি।’

পরে ছাত্রজনতা হত্যাকারী ও শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনার নাম বদলে শহিদদের নামে করার আহ্বান জানান। এসময় নতুন বছরের বই প্রসঙ্গে বলেন, বই মুদ্রণ ব্যবসার সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত।

কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে মোদি সরকার।

ভারত সরকার এমন এক সময়ে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল যখন মোদি সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ‘কূটনৈতিক নোট’ পাঠিয়েছে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

গত ৫ আগস্ট থেকে ভারতে বাস করছেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। তাঁর অবস্থান সুনির্দিষ্টভাবে জানা না গেলেও দিল্লির একটি নিরাপদ স্থানে তিনি আছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

এ দিকে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, ‘গুম ও হত্যায় জড়িত ২২ পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া জুলাই–আগস্টে গণহত্যায় জড়িত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এর মধ্যে শেখ হাসিনার নামও আছে।’

 

নিউজ ডেস্ক/পিসি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...