বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বিদেশি মদসহ দুই কারবারি গ্রেপ্তার, কার ও বাইক জব্দ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে ৪৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-০৭

বুধবার (০৮ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে নগরীর বায়েজিদ আরেফিন নগর কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব-০৭।

গ্রেফতাররা হলেন- বরিশাল মেহেন্দীগঞ্জ এলাকার মৃত জাকির হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) এবং টাঙ্গাইল কালিহাতি এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ সুমন (৩২)।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাতে র‌্যাব-০৭ এর একটি আভিযানিক দল বায়েজিদ আরফিন নগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের ৪৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের থেকে একটি প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভিন্ন এলাকায় মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট/চট্টলা ২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...