বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করায় বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে প্রতিবাদ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজমের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন ফটিকছড়ি উপজেলার মুক্তিযোদ্ধারা।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা জানান, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী গত ৩০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ ও মাহবুবুল আলমের সাদা দাঁড়ি নিয়ে কটূক্তি করেছেন। এ ধরনের মন্তব্যকে তারা চরম ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা বলে উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবুল বশর মাস্টার বলেন, “জহির আজম দলের পকেট কমিটি গঠন করেছেন। এ কমিটির প্রতিবাদ করায় দুই মুক্তিযোদ্ধার প্রতি কটূক্তি করা হয়। অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার ও তাকে বিএনপি থেকে বহিষ্কার করার দাবি জানাই। অন্যথায় আমরা অনশনের মতো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. কামাল, মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, ফজল আহমদ, মুন্সি মিয়া প্রমুখ। মুক্তিযোদ্ধারা এ ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

ডেস্ক রিপোর্ট/চট্টলা ২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...