রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১২ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে শেখ হাসিনা নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে পূর্বাচল প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোন থেকে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেন।
বাকি আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মামলায় দুর্নীতির এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

