Sunday, 8 November, 2026

চসিকের সাবেক কাউ‌ন্সিলর ইলিয়াছ গ্রেফতার

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউ‌ন্সিলর মো: ই‌লিয়াছকে গ্রেফতার করেছে হা‌লিশহর থানা পু‌লিশ।

সোমবার (২৩ জানুয়ারি) বিষয়‌টি নি‌শ্চিত করেছেন হা‌লিশহর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) ম‌নিরুজ্জামান।

গতকাল দুপুরে ঢাকার কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ই‌তিম‌ধ্যে আদালতের মাধ‌্যমে তাকে কারাগারে পা‌ঠানো হয়েছে বলে জানায় পু‌লিশ।

থানা সূত্র আরো জানায়, মানবা‌ধিকার কর্মী সম্রাটের স্ত্রীর করা এক‌টি মারামা‌রি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলায় ভিক‌টিম সম্রাটকে মারধর করে মরাত্মক জখম করার অ‌ভিযোগ আনা হয় সাবেক এই কাউন্সিলর এর বিরুদ্ধে । গ্রেফতার ই‌লিয়াছ ঐ মামলার ১নং আসামি ছিলেন।

ডেস্ক নিউজ, চট্টলা২৪

H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...