চট্টগ্রামের সীতাকুণ্ডে আত্মগোপনে থাকা শীর্ষ ডাকাত দলের সর্দার নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাত (৪৩) কে গ্রেপ্তার করেছে র্যাব-০৭।
রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড পৌরসভার মধ্যম এয়াকুবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার (১৩ জানুয়ারি) র্যাব-০৭ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন সীতাকুণ্ড উপজেলার জোড় আমতল এলাকার শফিউল আলমের ছেলে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।
র্যাব জানিয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিজাম উদ্দিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

