বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাটারি রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে ফিরলেন লাশ হয়ে

 

চট্টগ্রামের দেবপাহাড় এলাকার দর্জি আবদুর রহিম বাবু (৫২) শখের বসে কেনা ব্যাটারি রিকশা চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন। গত শনিবার দিবাগত রাতে রিকশা নিয়ে বাসা থেকে বের হন তিনি। পরদিন রোববার সকালে খুলশী ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বাবুর হাত গলায় বাঁধা ছিল প্লাস্টিকের রশি দিয়ে এবং মুখ-চোখ স্কচটেপে মোড়ানো। ডান হাতে ছিল লাল রঙের হাতমোজা। তবে ঘটনাস্থলে তার রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

রিকশা কেনা ও হত্যার প্রেক্ষাপট
শখের বসে তিন মাস আগে বাবু একটি ব্যাটারি রিকশা কেনেন। প্রথমে রিকশাটি ভাড়ায় চালানোর জন্য একজন চালক নিয়োগ দিলেও বিভিন্ন জটিলতার কারণে সেই চালক তা চালানো বন্ধ করে দেন। পরবর্তীতে বাধ্য হয়ে বাবু নিজেই রিকশা চালাতে শুরু করেন।

বাবুর স্ত্রী সাবিনা বেগম জানান, রিকশা কেনার পর থেকে তাদের জীবনে নানা জটিলতা দেখা দেয়। রিকশাচালকের সঙ্গে ঝামেলা ছাড়াও পুলিশ কয়েকবার রিকশাটি আটক করে। সাবিনা তার স্বামীকে রিকশা বিক্রি করে দিতে বললেও তিনি তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পরিবারের অভিযোগ ও পুলিশের পদক্ষেপ
বাবুর স্ত্রী সাবিনা ও পরিবারের সদস্যরা রিকশার আগের চালকসহ আরও একজনকে সন্দেহ করছেন। তবে ঝগড়া বা বিবাদের বিষয়ে পরিবারের কেউ কিছু জানাতে পারেনি।

খুলশী থানার এসআই বেলাল খান জানান, ঘটনাটি তদন্তাধীন। পুলিশ হত্যাকারীকে ধরতে কাজ করছে। তবে এখনো হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমানে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাবুর স্ত্রী ও একমাত্র ছেলে এনায়েত বাবুর আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ।

ডেস্ক রিপোর্ট/ই ডি

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...