বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ ১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর

আজ বৃহস্পতিবারই কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর সব মামলায় খালাস পাওয়ায় আজ বেলা ১টার পর বাবর ছাড়া পেতে যাচ্ছেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে গত মঙ্গলবার খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে বাবর তাঁর বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পেয়ে যান।

চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে গত মঙ্গলবার খালাস পান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। এ রায়ের মাধ্যমে বাবর তাঁর বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান।

এদিকে, বাবরের মুক্তি উপলক্ষে সকাল থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হয়েছেন হাজারো নেতা-কর্মী। নেত্রকোনা-৪ আসনের অসংখ্য মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দিচ্ছে নেতার মুক্তির আনন্দে।

কারাগারের সামনে বিএনপি নেতারা বলছেন, লুৎফুজ্জামান বাবর নিরপরাধ। বিনা অপরাধে দীর্ঘ ১৭ বছর কারাগারে বন্দি রাখা হয়েছে বাবরে। তাঁকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছিল।

২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে মামলাগুলো থেকে খালাস পেতে শুরু করেন লুৎফুজ্জামান বাবর।

 

চট্টলা ডেস্ক। H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...