বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ১২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ১২ হাজার ২৬০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে বাকলিয়া থানাধীন তুলাতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) র‍্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।

গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের কুতুবদিয়া দক্ষিণ ধুরং এলাকার আব্দুল্লাহ আয়াজের ছেলে মাজিদ আহমদ (৩৫) এবং মৃত আলী আহমেদের ছেলে মোঃ শাহাব উদ্দিন (৩৮)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা এবং আটককৃতদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...