বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফিকে প্রাণনাশের হুমকি

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন।

রাফি দাবি করেন, একটি নাম্বার থেকে তাকে বার্তা পাঠিয়ে বলা হয়, “তুমি শেষ হয়ে যাবে মাত্র তিন দিনের মধ্যে।” সেই বার্তায় প্রেরকের নাম ও ছবি যুক্ত ছিল, যা নিষিদ্ধ সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বলে উল্লেখ করেছেন তিনি।

ফেসবুকে দেওয়া পোস্টে রাফি লেখেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী গোলাম রাব্বানী আজ আমাকে মেরে ফেলার হুমকি দিলো। প্রথমে গত বছরের ১২ জুলাই ফোন দিয়ে আমাকে কনভিন্স করার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে হুমকি দিয়ে ফোন কেটে দেয়। আজ আবার একই নাম্বার থেকে ফোন এবং হুমকি পেলাম।”

তিনি আরও বলেন, “আমি জানি না, আমি আর কতদিন বাঁচবো। কিন্তু যদি আমাকে হত্যা করা হয়, তাহলে এই সরকারের সুশীলতার দায়ী থাকবে।”

রাফি তার পোস্টে আরও লেখেন, “আমাকে মৃত্যুভয় দেখিয়ে লাভ নেই। আমি মাথা উঁচু করে বাঁচব। আমার একটাই চাওয়া, বাংলাদেশ ভালো থাকুক।”

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত গোলাম রাব্বানীর ফোন বন্ধ পাওয়া যায়।

রাফি জানান, তিনি শিগগিরই বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এবং এ ধরনের হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...