বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ১৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— বরিশালের রত্নপুর এলাকার আলী আব্বাস (২৪), মো. রায়হান (২০), মো. আরাফাত (১৯), মো. নাছির (২০), মো. তৌহিদ (১৯), মো. সিহান (২২), মো. শরীফ (১৯), মো. নাছির (৪৩), মো. সাজ্জাদ (২২), আব্দুল হাকিম (১৯), লক্ষ্মীপুরের রামগতি এলাকার মো. শরীফ (২০), মো. মেহেরাজ (২৪) এবং চরলক্ষ্যা এলাকার শীপ্লক শীল (৪৫)। জানা গেছে, তারা ওই এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের জুয়ার আসর থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।

ডেস্ক রিপোর্ট /ই ডি

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...