বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরীকে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের হেডম্যানপাড়ার মৃত সুইচাহ্লা মারমার ছেলে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই থানার ওসি (তদন্ত) ওলি উল্লাহ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) তাকে রাঙামাটির আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি ওলি উল্লাহ।

এ ঘটনায় কাপ্তাই উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...