বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এইচএসসি ফল জালিয়াতি: সাবেক পরীক্ষা নিয়ন্ত্রকসহ চারজনের বিরুদ্ধে মামলা

 

নিজ সন্তানের এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত অন্যরা হলেন, শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার, নারায়ণের ছেলে নক্ষত্র দেবনাথ এবং শিক্ষাবোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান।

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ সালের ২৬ নভেম্বর প্রকাশিত হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, ফলাফল প্রকাশের আগে আসামিরা যোগসাজশ করে নক্ষত্র দেবনাথের ফলাফল পরিবর্তন করেন এবং তাকে জিপিএ-৫ পাইয়ে দেন। জালিয়াতি সংঘটনের সময় বাকি তিনজন চট্টগ্রাম শিক্ষাবোর্ডে তাদের দায়িত্বে ছিলেন।

তদন্তে জানা যায়, ফলাফল ঘোষণার পর নক্ষত্রের ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা হলে তার মা বনশ্রী দেবনাথ পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর ফলে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ পাওয়া যায়।

প্রতিবেদনের ভিত্তিতে তার ছেলের ফলাফল বাতিলসহ নারায়ণকে চট্টগ্রাম মাউশি’র পরিচালক পদ থেকে ওএসডি করা হয়। মামলাটি দন্ডবিধির বিভিন্ন ধারা এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ এর আওতায় দায়ের করা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...