বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ৫ হাজার প্যাকেট অবৈধ সিগারেটসহ এক ব্যক্তি গ্রেপ্তার

 

চট্টগ্রাম নগরীর নতুনব্রীজ এলাকা থেকে ৫ হাজার প্যাকেট অবৈধ বিদেশি সিগারেটসহ রিপন বড়ুয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে বাকলিয়া থানার গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিপন বড়ুয়া বান্দরবান সদরের জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারপাড়া এলাকার রনজিত বড়ুয়ার ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, রিপন বড়ুয়া সরকারি শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশি ব্র্যান্ডের অবৈধ সিগারেট রিয়াজউদ্দিন বাজারে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ৫ হাজার প্যাকেট সিগারেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অবৈধ ব্যবসা-বাণিজ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

ডেস্ক রিপোর্ট/ ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...