বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাড়ি ফেরার পথে বাসচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

 

বাবার স্বপ্ন ছিল ছেলেকে কুরআনে হাফেজ হিসেবে গড়ে তোলার। সেই স্বপ্ন নিয়ে গত মাসে চট্টগ্রামের চন্দনাইশ উত্তর হাসিমপুর হিফজুল কুরআন ফাউন্ডেশন মাদ্রাসায় ১০ বছরের মিশকাতুল ইসলামকে ভর্তি করান হাফেজ আবু ছালেক।

শুক্রবার (২৪ জানুয়ারি) চন্দনাইশে একটি মাহফিলে অংশ নিতে খুশি মনে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল মিশকাত। বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় রাস্তা পারাপারের সময় এস আলম পরিবহনের একটি দ্রুতগতির বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

মিশকাতুল ইসলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এবং মাহফিলে অংশ নিতে ফুফির সঙ্গে বাড়ি ফিরছিল মিশকাত।

মিশকাতের চাচা মো. দিদারুল ইসলাম জানান, এক মাস পর বাড়ি ফেরার খবরে মিশকাত খুবই আনন্দিত ছিল। কিন্তু বাসের ধাক্কায় তার সেই আনন্দযাত্রা মৃত্যুতে রূপ নেয়। মিশকাতের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাতেই তার দাফনের ব্যবস্থা করা হয়।

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...