বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে ১২ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

কক্সবাজার শহরে দাপিয়ে বেড়ানো ১২ জন দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেল গেট সংলগ্ন চুইজাল রেস্টুরেন্ট এলাকা এবং শহরের অন্যান্য স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, ছিনতাইকারীরা একটি সিএনজি গতিরোধ করে অস্ত্রের মুখে ভুক্তভোগীর কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা, একটি ডায়মন্ড রিং, মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং তথ্য প্রযুক্তি ও স্থানীয় সহায়তায় ১২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা কক্সবাজারের বিভিন্ন এলাকায় বসবাসরত পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাইসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...