বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সমন্বয়কদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে।

হামলায় এক সমন্বয়ক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে উত্তপ্ত বশেমুরবিপ্রবির ক্যাম্পাস। বেশ কয়েক দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে। হামলায় আহত ওই সমন্বয়কের নাম ওমর শরীফ। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বশেমুরবিপ্রবির সমন্বয়ক।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এ ঘটনা ঘটে।

বশেমুরবিপ্রবির বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক জসিমউদদীন বলেন, জুলাই আন্দোলনে সরাসরি আন্দোলনরতঃ শিক্ষার্থীদের উপর হামলাকরী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ আজ শনিবার (২৫ জানুয়ারি) পরীক্ষা শেষ করে বের হচ্ছিলেন।

এ সময় আমরা ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময়  সোহাগ সহ বিশ্ববিদ্যালয়ের অনন্য ছাত্রলীগ নেতৃবৃন্দ আমাদের উপর হামলা চালায়। এ সময় সমন্বয়ক ওমর শরীফ আহত হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ক্যাম্পাসের ভীতর যায়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

ডেক্স নিউজ/চট্টলা২৪

hr

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...