ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চবি কেন্দ্রে ৯ হাজার ২১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮ হাজার ২৩৮ জন, যা উপস্থিতির হার ৯১ দশমিক ৩২ শতাংশ।
চবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষার সমন্বয়ক প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান জানান, পরীক্ষা কলা ও মানববিদ্যা অনুষদের দুটি ভবন, সমাজবিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন পর্যবেক্ষক চবিতে এসে পরীক্ষা কার্যক্রম তদারকি করেন। তিনি বলেন, “কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন জানান, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্য এবং নিরাপত্তা দপ্তরের
ডেস্ক রিপোর্ট/ই ডি

