বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাবি-সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে হেনস্তার শিকার হাসনাত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষ থামাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নীলক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে।

একটি ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা তার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলে তিনি হাতাহাতির মধ্যে পড়ে যান। এ সময় ঢাবি শিক্ষার্থীরা তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন এবং ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন। পরে হাসনাত সংঘর্ষস্থল ত্যাগ করে ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন। তাদের অভিযোগ, বিকেলে ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের সঙ্গে অসদাচরণ করেন।

রাতে এ ঘটনার প্রতিবাদে মিছিল নিয়ে ঢাবি উপ-উপাচার্যের বাসভবনের দিকে রওনা দেয় সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাবি শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করতে নীলক্ষেত মোড়ে জড়ো হয়। এরপর শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ ও পাল্টা ধাওয়া। সংঘর্ষ রাত ৩টা পর্যন্ত চলে এবং নীলক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

সংঘর্ষে এক পথচারীসহ সাতজন আহত হন, যাদের চিকিৎসা দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

 

ডেস্ক রিপোর্ট / ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...