বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারত-মিয়ানমার থেকে এলো ৩৭ হাজার মেট্রিক টন চাল

ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা ৩৭ হাজার মেট্রিক টন চাল চট্টগ্রামে পৌঁছেছে। বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জি-টু-জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে ‘এমভি এটিএন ভিক্টরি’ এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে ‘এমভি বিএমসি পেন্ডোরা’ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

প্রতিবেশী দেশদুটি থেকে আমদানি করা এসব চাল জাহাজ থেকে দ্রুত খালাসে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডেক্স নিউজ/চট্টলা২৪

hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...