বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরতে পুরষ্কার ঘোষণা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরতে পুরষ্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দেয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘বুড়ির নাতি’ প্রকাশ ‘ছোট সাজ্জাদ’কে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। তাকে ধরতে তথ্যদানকারী কিংবা সহায়তাকারীকে নগদ অর্থ পুরষ্কার দেওয়ার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিচে পুলিশের বিশেষ বিজ্ঞপ্তি হুবহু তুলে ধরা হলঃ

“এত দ্বারা সকলের সদয় অবগতির জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই মর্মে ঘোষণা করা হচ্ছে যে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোঃ সাজ্জাদ হোসেন প্রকাশ ‘ছোট সাজ্জাদ’ প্রকাশ “বুড়ির নাতি সাজ্জাদ’ (২৫), পিতা- মোঃ জামাল, মাতা- রুনা বেগম, সাং- শিকারপুর, সোনা মিয়া সওদাগর বাড়ী, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রামকে আইনের আওতায় আনার জন্য যে বা যারা উক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ সাজ্জাদ হোসেন প্রকাশ ‘ছোট সাজ্জাদ’ প্রকাশ “বুড়ির নাতি সাজ্জাদ’ (২৫) এর অবস্থান সংক্রান্তে সঠিক তথ্য দিয়ে/গ্রেফতারে পুলিশকে সহায়তা করবে তাকে/তাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হবে।”

উল্লেখ্য যে, সংবাদদাতার/তথ্যদাতার/গ্রেফতারে সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।

বিনীত
কমিশনার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম।

 

চট্টলা২৪ ডেস্ক, H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...