বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হবার চেষ্টা করলে সরকার কঠোর হবে: উপদেষ্টা নাহিদ

ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হবে, তবে আন্দোলন দমন করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের ভিত্তি তৈরি করে দিতে চাই, যাতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন ফ্যাসিবাদ আর না ফিরে আসে।

তিনি বলেন, সামাজিকতার দিক থেকে চাপ থাকলেও সরকারের জায়গা থেকে গণমাধ্যমের ওপর কোন চাপ নেই। তবে এটাও মনে রাখতে হবে, গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া যাবেনা।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়েও কথা বলে তথ্য উপদেষ্টা।

স্পষ্টভাষায় তিনি বলেন, শেখ হাসিনার অবশ্যই বিচার হবে। বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান আছে।

ডেক্স নিউজ/চট্টলা২৪

hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...