বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খুলশীতে ডাকাতির ঘটনায় আদালতে জবানবন্দী দিলেন চারজন

 

চট্টগ্রামের খুলশীর সানমার রয়েল রিজের একটি ফ্ল্যাটে ৫৯০ কোটি টাকা মজুদ রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে ডাকাতির পরিকল্পনা করে ২০ জনের একটি দল। এ পরিকল্পনায় একটি বাহিনীর এক সদস্যও জড়িত ছিলেন বলে জানা গেছে। পরে, গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের চারটি পৃথক আদালতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১২ জনের মধ্যে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দি দেওয়া চার আসামি হলেন মো. ওয়াজেদ রাকিব, মো. হোসেন, মো. রোকন ও মহিউদ্দিন। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) সুবীর পাল জানান, দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে চার আসামি জবানবন্দি দিতে রাজি হন এবং বিচারক তাদের স্বীকারোক্তি রেকর্ড করেন।

ঘটনাটি ঘটে গত ২৪ জানুয়ারি, খুলশীর ৩ নম্বর রোডের সানমার রয়েল রিজ ভবনে, যেখানে যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ডাকাতির চেষ্টা করা হয়। এ ঘটনায় গিয়াস উদ্দিন আনসারী বাদী হয়ে মামলা দায়ের করেন।

থানা পুলিশ জানিয়েছে, ডাকাতির চেষ্টায় মোট ২০ জন জড়িত ছিল। ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে, চার আসামির বিরুদ্ধে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তারা আদালতে জবানবন্দি দেন, যেখানে ডাকাতির পুরো পরিকল্পনার বিস্তারিত উঠে আসে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...