চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠানে থাকা অবস্থায় আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিয়ের আয়োজনে সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি ও খাদিজাতুল আনোয়ার সনির উপস্থিতির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ তথ্য জানার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে যান।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা কনভেনশনে প্রবেশের সময় প্রথমে দারোয়ানের বাধার মুখে পড়েন। পরে ভেতরে প্রবেশ করে ফখরুল আনোয়ারকে আটক করলে উপস্থিত অতিথিরা তাদের ওপর চড়াও হন। পরে শিক্ষার্থীরা ফখরুলকে পুলিশের হাতে সোপর্দ করেন।
ই ডি

