বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে নিরাপদ খাদ্য কর্মকর্তার চেইন ছিনতাই করে পালানোর সময় যুবক আটক

চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় এক নিরাপদ খাদ্য কর্মকর্তার স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় বাদশা (২৪) নামে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম জানান, নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ডিসি অফিসে বৈঠক শেষে কর্ণফুলী যাওয়ার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন। কোতোয়ালী থানার কাছে একটি লেগুনায় ওঠার সময় এক ছিনতাইকারী তার গলার চেইন টান দিয়ে নিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাদশাকে আটক করলেও সে এর আগেই চেইনটি তার সহযোগীদের কাছে হস্তান্তর করে।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, আটককৃত যুবক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ধৃত বাদশার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়, দুদিন আগে সে চট্টগ্রামে আসে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...