Sunday, 8 November, 2026

হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের ৯৬(৮) অনুচ্ছেদ অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জানুয়ারি তারিখযুক্ত স্বাক্ষরে পাঠানো তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি একই তারিখ থেকে কার্যকরভাবে গ্রহণ করেছেন।

এর আগে, ফ্যাসিবাদী সরকারের সহযোগী হওয়ার অভিযোগের পর বিচারপতি শাহেদ নূরউদ্দিনকে ছুটিতে পাঠানো হয়। এরপর তিনি প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠান।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৬ অক্টোবর একই অভিযোগে ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং তাদের বিচারকাজ থেকে বিরত রাখা হয়।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...