শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত চালানো বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাসু (১৯), মো. সৌরভ (২০), মো. জোবায়ের হোসেন রানা (২০), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান (২৪), ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. ইসমাইল (৫৮), তন্ময় সেন শিবু, মো. এমরান হোসেন মনির (৪৪), জাবেদ উদ্দিন সাজু (৪০), মো. দিলু মিয়া ওরফে দেলোয়ার (৩৫), রাজিবুর রহমান রুবেল (৩৭), রেখা আলম চৌধুরী (৫০), মো. কামরান উদ্দিন (৩৬), মো. হানিফ (৩৫), মো. কায়েস (২২), মো. আরিফ হোসেন (২১), গাফফার হোসেন (৩৩), আক্তার জালাল বাবু (৩৪), মো. সোহেল (৪৮) ও রাসেল আহমেদ (৩৮)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...