চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে সিআরবি ফ্রান্সিস রোডের বাচ্চু বাংলো পাহাড়ের একটি পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের পেছন থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আকবর হোসেন (২৫), ইমাম হোসেন ওরফে ইব্রাহীম (২৫), মো. বেলাল (৩৩), মো. রুবেল (২৭) এবং মো. আলমগীর হোসেন (৩৬)। তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত এলজি, ছয়টি কার্তুজ, দুটি স্টিলের টিপ ছোরা এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, গ্রেপ্তারকৃতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ই ডি

