বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতা গ্রেফতার

 

কক্সবাজারে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় সদর মডেল থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি রাত ও ১০ ফেব্রুয়ারি ভোরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—কক্সবাজার শহরতলীর ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া শুকনাছড়ি এলাকার মৃত কবির হোসাইনের পুত্র ও শ্রমিক লীগ নেতা নূরুল আলম (৪৫), কক্সবাজার পৌরসভার উত্তর ডিককুল এলাকার মৃত আবদু শুক্কুরের পুত্র ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নূর মোহাম্মদ (৫৬) এবং পৌরসভার ৯নং ওয়ার্ডের বাদশাঘোনা এলাকার আহমেদের পুত্র ও ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকতার কামাল সোহেল (২৭)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ জুলাই গণআন্দোলনের আসামি এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে। এর অংশ হিসেবে পৃথক অভিযানে এই তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হবে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...