জুলাই বিপ্লবে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাসহ সাতজনকে বিভিন্ন মেয়াদের রিমান্ড দিয়েছেন আদালত। পাশাপাশি, রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ১২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিন চৌধুরী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এছাড়া, যাত্রাবাড়ী থানার দুটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিনের রিমান্ড এবং থানাটির সাবেক ওসি আবুল হাসান ও ডিএমপির সাবেক এসি তানজিল আহমেদকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত ও অভিযানে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ই ডি

