বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চন্দনাইশে অবৈধ ঝুঁকিপূর্ণ ‘ক্রস ফিলিং গুদাম, জব্দ ৬৭০টি খালি সিলিন্ডার

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং এর গুদামে এবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে ৬৭০টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয় এবং জব্দকৃত মালামাল সমূহ স্থানীয় হাশিমপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল করিম আইয়ুব এর জিম্মায় রাখা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধা ৭টায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় একটি গুদাম ঘরে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ক্রস ফিলিং করছিল একটি অসাধু চক্র। এ সংবাদ গোপন সূত্রে পেয়ে সোমবার
সন্ধ্যা ৭টায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
ডেক্স নিউজ/চট্টলা২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...