বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা

 

বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা

বাংলাদেশে স্টারলিংক সেবা চালুর বিষয়ে স্পেসএক্স, টেসলা ও এক্স (সাবেক টুইটার) প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যার প্রতি মাস্ক ইতিবাচক সাড়া দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভিডিও কলে দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি বিস্তারিত আলোচনা হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস।

আলোচনায় স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, নারী উদ্যোক্তা এবং তরুণদের জন্য কীভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। দ্রুতগতির, স্বল্পমূল্যের ইন্টারনেট সংযোগ ডিজিটাল বৈষম্য দূর করতে কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়েও আলোচনা হয়।

ড. ইউনূস বলেন, স্টারলিংক বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে যুক্ত হলে লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দেশকে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সঙ্গে আরও সংযুক্ত করবে। তিনি মাস্কের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে স্টারলিংক গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের সম্প্রসারিত অংশ হিসেবে কাজ করতে পারে।

ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেলের প্রশংসা করে বলেন, তিনি অনেক বছর ধরে এই মডেল সম্পর্কে জানেন এবং এটি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, স্টারলিংক বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও ত্বরান্বিত করতে পারে।

ড. ইউনূস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে মাস্ক বলেন, “আমি এটির জন্য উন্মুখ হয়ে আছি।” উভয় পক্ষ এই উদ্যোগে দ্রুত অগ্রগতি আনতে সম্মত হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরবর্তী কার্যক্রম সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

এই উদ্যোগ বাংলাদেশে উন্নত স্যাটেলাইট সংযোগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং উদ্ভাবনকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...