বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শবে বরাতের জন্য গরুর মাংস কিনতে না পারায় কিশোরীর আত্মহত্যা

কক্সবাজারে শবে বরাত উপলক্ষে গরুর মাংস না কিনতে পারায় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে এক কিশোরী। অন্যদিকে, উখিয়ায় ‘বিষপানে’ এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াছ খান জানান, শুক্রবার শহরের সমিতি পাড়ায় শুটকি উৎপাদন শ্রমিক আসমা আকতার (১৩) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বাবা না থাকায় তার মা অভাবের কারণে শবে বরাতের জন্য গরুর মাংস কিনতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে মা-মেয়ের মধ্যে ঝগড়া হয়। পরে মা টাকা ধার করে মাংস কিনতে গেলে ফিরে এসে দেখেন, মেয়ে ঘরের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

এদিকে, উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন জানান, উপজেলার রাজাপালং তামাবিল এলাকায় ফাহিমা সুলতানা (২০) নামে এক গৃহবধূ ‘বিষপানে’ মারা গেছেন। তার বাবার বাড়ি রামুর খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং গ্রামে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...