বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতিকে পিটিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন গাজীপুরের কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়ন (৬ নং ওয়ার্ড) বিএনপির সভাপতি এমদাদুল হকঁ আকলু। আজ শুক্রবার সকালে উপজেলার মুক্তারপুরের নাসু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুরের কালীগঞ্জে এই বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।

নিহত এস এম ইমদাদুল হক আকলু (৬০) মুক্তারপুরের রামচন্দ্রপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মারুফ হোসেন।

মুক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক নয়ন বাগমার জানান, এসএম ইমদাদুল হক সকালে চা খাওয়ার উদ্দেশ্যে নাসু মার্কেট এলাকায় যান। তিনি পৌঁছার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের লোক দলবল নিয়ে এসে লাঠিসোঁটা নিয়ে এসে অতর্কিত হামলা করে। ওই হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মারুফ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...