বান্দরবানে রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলা সদরের বনরূপা পাড়ায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন এবং স্বামী সৌরভ দাশ ও দুই সন্তানসহ ভাড়া বাসায় থাকতেন। তার স্বামীও পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত একজন কনস্টেবল।
রবিবার রাতের খাবার শেষে রুম্পা পাশের কক্ষে একা ঘুমাতে যান, আর স্বামী দুই সন্তানকে নিয়ে অন্য কক্ষে ছিলেন। সোমবার সকালে ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে রুমে ঢুকে রুম্পার ঝুলন্ত মরদেহ দেখতে পান তার স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ই ডি

