বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, আত্মবিশ্বাসী টাইগারদের সামনে ভারত

 

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। প্রতিপক্ষ নিয়ে বাড়তি চিন্তা না করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে নজর বাংলাদেশের। কোনো একক ক্রিকেটার নয়, বরং ভারতের পুরো দল নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে টাইগাররা। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বিতর্ক। ম্যাচের আগের দিন বাংলাদেশ অনুশীলন করেছে স্টেডিয়ামের পাশে আইসিসি একাডেমি মাঠে, আর ভারত পেয়েছে ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিসের সুবিধা। বাংলাদেশ উইকেট দেখারও সুযোগ পায়নি, অথচ ভারতের জন্য মূল মাঠের তিনটি উইকেট উন্মুক্ত করে দেওয়া হয়। আইসিসি ইভেন্টে ভারত বরাবরই সুবিধা পেয়ে আসছে, যা এবারও ব্যতিক্রম হয়নি।

যেকোনো ম্যাচের আগে চিরাচরিত প্রশ্ন, কেমন হবে বাংলাদেশের একাদশ। প্রতিপক্ষ ভারত বলেই কোনো পরীক্ষা-নিরীক্ষা করছে না টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচ না খেলা মাহমুদউল্লাহ এদিন মাঠে গেলেও অনুশীলন করেননি, তবে থাকবেন শুরুর একাদশে। ভারতের স্পিন নির্ভর বোলিং আক্রমণের বিপরীতে বাংলাদেশ মাঠে নামছে তিন পেসার নিয়ে।

প্রতিপক্ষ ভারত হলেও ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন, বাংলাদেশ যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। টাইগার অধিনায়ক বলেন, আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টে আমরা যেকোনো দলকে হারাতে পারি। প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি।

বাংলাদেশ ঘরের মাঠে এশিয়া কাপে ১৯৮৮ সালের অক্টোবরে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হয়েছিল। সেই সময় থেকে দুই দল ওয়ানডেতে ৪১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে ভারত ৩২ বার জয় পেয়েছে, বাংলাদেশ জিতেছে ৮ বার, আর একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি।

ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় সংখ্যা কম হলেও, সাম্প্রতিক সময়ে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে বাংলাদেশ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারত ৭ উইকেটে বাংলাদেশকে হারালেও, তার আগে ২০২৩ সালের এশিয়া কাপে জয় পেয়েছিল বাংলাদেশ। ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ভারত ২-১ ব্যবধানে হেরেছিল।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...