শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ভোট যেন ঈদের আনন্দের মতো উৎসবে পরিণত হয়: সিইসি

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ. ম. ম নাছির উদ্দীন জানিয়েছেন, আসন্ন নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। কোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। দেশবাসীর দোয়া ও সহযোগিতা চেয়ে তিনি বলেন, “ভোট যেন ঈদের আনন্দের মতো উৎসবে পরিণত হয়।”

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় নিজের গ্রামের প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “ভোটাধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। যেমন নিজের জমি পাহারা দেন, তেমনি নিজের ভোটও পাহারা দিতে হবে। প্রয়োজনে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যাতে সুন্দর নির্বাচন হয় এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে।”

এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সফর শেষে তিনি পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করে ঢাকার উদ্দেশ্যে কুতুবদিয়া ত্যাগ করেন।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...