চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে র্যাব-৭ ১৪৯৫ বোতল বিদেশি বিয়ার এবং ৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন নেভাল একাডেমি এলাকায় অভিযান চালিয়ে মো. আরফিল ইসলাম (২১) এবং মো. আবু তালেব (৪২) নামের দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৪৯৫ বোতল বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
একই রাতে সাতকানিয়া থানার ঢেমশা এলাকায় অভিযানে নুর বাহার (৬২) ও রোকিয়া বিবি (২১) নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ির গোয়াল ঘরের বালির স্তূপের নিচে লুকানো ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজার সীমান্তবর্তী সৈকত থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ই ডি

