শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

এনবিএল-এ চেক ডিজঅনার: সাদ মুসা গ্রুপের এমডিকে ৫ বছরের কারাদণ্ড

 

ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) এর আগ্রাবাদ শাখায় পাঁচটি চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিনকে এক বছর করে মোট ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, তাকে চেকের সমপরিমাণ ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মোহাম্মদ মহসিন কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রাকিব জানিয়েছেন, ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে ২০২০ ও ২০২২ সালে মামলা করা হয়। মহসিন ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন এবং চেক দিয়েছিলেন। ওই চেক ডিজঅনার হওয়ায় এসব মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর উত্তরা ব্যাংক লালদিঘি শাখার ১০৫ কোটি ১৫ লাখ ৫১ হাজার ৮১৪ টাকার খেলাপি ঋণ আদায়ের মামলায় মোহাম্মদ মহসিন ও তার স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশও দেওয়া হয়।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...