বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

 

চট্টগ্রামের রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এর ফাইনাল ম্যাচ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

২৬ ফেব্রুয়ারি (সোমবার) বিকাল ৩টায় রাজানগর রহম আলী বুজুরুজ মেহের বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের সভাপতিত্ব করেন রাণীরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী, এবং উদ্বোধনী ঘোষণা করেন কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সাবেক সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক এম আতাউল্লাহ সম্রাট।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী।

ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ, যেখানে দুই দলের খেলোয়াড়রা নৈপুণ্য প্রদর্শন করেন। দর্শকদের উন্মাদনা ও ফুটবলপ্রেমীদের সমর্থন ম্যাচটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়, যা স্থানীয় ফুটবলের বিকাশে একটি বড় প্রেরণা হিসেবে কাজ করবে।

শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট সম্পর্কে আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা স্থানীয় তরুণদের ফুটবলের প্রতি আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ভালোবাসা ও সমর্থন ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের পথ সুগম করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...