রমজান শুরু হতেই বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে ইফতারের উপকরণ লেবু, শসা ও বেগুনের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। মাছ ও মুরগির দামও বেশ চড়া। তবে অন্যান্য বছরের তুলনায় ছোলা, বেসন ও চিনির দাম বাড়েনি, আর ভোজ্যতেলের সরবরাহও স্বাভাবিক হতে শুরু করেছে।
প্রতিবারের মতো এবারও রমজানে কিছু পণ্যের চাহিদা বাড়ার সাথে সাথে দামও বেড়েছে। যদিও ছোলা, বেসন ও চিনির দাম নিয়ে ক্রেতাদের তেমন অভিযোগ নেই, কিন্তু ভোজ্যতেল নিয়ে এখনো অসন্তোষ রয়েছে।
মাছের দাম বাড়ার জন্য বিক্রেতারা সরবরাহ কম থাকার কথা বললেও, ক্রেতাদের অভিযোগ—আসলেই দাম বেড়েছে আরও বেশি। ব্রয়লার মুরগি কেজিতে ২১০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, বাজার নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ নেই।
সবজির বাজার কিছুদিন স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই বেড়েছে ইফতার উপকরণের দাম। লেবু, শসা ও বেগুনের পাশাপাশি আদা, রসুন ও পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী।
সচেতন ক্রেতারা বলছেন, রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে যথাযথ বাজার মনিটরিং জরুরি।
ই ডি

