Sunday, 8 November, 2026

পাহাড়তলী থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই জন গ্রেফতার

*সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে থানা হতে লুটকৃত ০১(এক) টি বিদেশী রিভলবার, ০৬ রাউন্ড বুলেট ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ০২ জন অস্ত্রধারী ডাকাত গ্রেফতার*
পাহাড়তলী থানার এসআই(নি:)/হাসান, এসআই/ শহুদুল আলাম পারভেজ, এএসআই(নিঃ)/বেলাল ও ফোর্স সহ ০১/০৩/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন রানী রাস মনিঘাট গোলচত্তর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে আসামী ১। মোঃ মাঈনুর ইসলাম মামুন প্রঃ রনি (২০), ২। মোঃ জামাল (২৬) দ্বয়কে গ্রেপ্তার করেন এবং তাদের হেফাজত হতে ৫ আগস্ট পাহাড়তলী থানা হতে লুটকৃত ০১(এক) টি বিদেশী রিভলবার, ০৬ রাউন্ড বুলেটসহ ০১ টি টিপ ছোরা, ০১ টি ফ্যাং ছোরা, ০১ টি লোহার রড, ০১ টি পুরাতন গামছা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাপর আসামীরা কৌশলে পালিয়ে যায়। উক্ত আসামীরা অজ্ঞাতনামা সহযোগী আসামীসহ পাহাড়তলী থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকা পয়সা লুট করে আসছিল। ধৃত আসামীরা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত এবং ছিনতাইকারী ও ডাকাতদলের সক্রিয় সদস্য।
উক্ত আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং-০১ তারিখ-০১/০৩/২০২৫ খ্রিঃ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড় এবং পাহাড়তলী থানার মামলা নং-০২ তারিখ-০১/০৩/২০২৫ খ্রিঃ ধারা- অস্ত্র আইন ১৮৭৮ এর 19A/19(f) রুজু করা হয়।
ডেক্স নিউজ/HAR
চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...