বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পতেঙ্গায় পুলিশকে মারধরের ঘটনায় আরো ১০ জন গ্রেফতার

নগরীর পতেঙ্গা সীবিচ এলাকায় ত্রাস সৃষ্টি করে পুলিশ কর্মকর্তাকে মারধর ও জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আরো ১০ জনকে গ্রেফতার করেছে পতেঙ্গা মডেল থানার পুলিশ।রবিবার (২ মার্চ) থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা যায়।

গ্রেফতারকৃরা হলেন, গনপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।

পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার বদরুল আলম মোল্লার সার্বিক দিক-নির্দেশনায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...