বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কোতোয়ালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আমান শাহ মাজার থেকে নামাজ শেষ করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই সোহরাব হোসেন।

তিনি জানান, ৩৪ উর্ধ এক যুবক আমানত শাহ মাজারে নামাজ শেষে বাসায় ফেরার সময় ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় প্রতিরোধ করলে ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে।

এতে ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। নিহত যুবকের লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টলা24 ডেস্ক, H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...